About

IMPEX Academy বাংলাদেশের নতুন উদ্যোক্তা, আমদানিকারক, রপ্তানিকারক ও Customs C&F পেশাজীবীদের জন্য একটি ব্যবহারিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য একটাই: আমদানি-রপ্তানি ব্যবসার জটিল বিষয়গুলো সহজ ভাষায়, হাতে-কলমে শেখানো।

প্রতিষ্ঠাতা ও মেন্টর

মো. কামরুজ্জামান ১৯৯৬ সাল থেকে আমদানি-রপ্তানি, কাস্টমস ও C&F খাতে কাজ করছেন। তিনি একটি C&F প্রতিষ্ঠানের Branch In-charge এবং Garments Commercial Manager হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি IMPEX International-এর Managing Partner এবং IMPEX Academy-এর প্রতিষ্ঠাতা ও মেন্টর।

চট্টগ্রাম বন্দর, কাস্টমস খালাস, LC ও TT, HS Code, Customs Duty ও Import Policy নিয়ে তাঁর দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তিনি “আধুনিক আমদানি ব্যবসা” ও “আধুনিক রপ্তানি ব্যবসা” বইয়ের লেখক। তাঁর নতুন বই “বায়ার খোঁজার আধুনিক কৌশল” প্রকাশিতব্য।

আমরা যা শেখাই

  • Import Course: পণ্য নির্বাচন থেকে কাস্টমস খালাস পর্যন্ত আমদানির প্রতিটি ধাপ
  • Export Course: রপ্তানি ব্যবসা শুরু ও পরিচালনার পদ্ধতি
  • Customs C&F Agent Course: HS Code, Duty-Tax হিসাব, শুল্কায়ন ও বন্দর থেকে পণ্য খালাস
  • বই: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা আমদানি-রপ্তানি বিষয়ক বই

কেন IMPEX Academy?

  • বাস্তব অভিজ্ঞতা: ৩০ বছরের মাঠপর্যায়ের অভিজ্ঞতা থেকে তৈরি কোর্স
  • হাতে-কলমে শিক্ষা: শুধু তত্ত্ব নয়, আসল কাজের পদ্ধতি
  • যেকোনো সময়, যেকোনো জায়গায়: রেকর্ডেড ভিডিও, নিজের সুবিধামতো সময়ে দেখুন
  • সাপোর্ট: কোর্স শেষেও প্রশ্নের উত্তর ও পরামর্শ
  • ৪৫০+ শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের কোর্সে ভর্তি হয়েছেন

আমাদের লক্ষ্য

বাংলাদেশে আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য প্রশিক্ষণের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা, যাতে নতুন উদ্যোক্তারা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা শুরু করতে পারেন।

যোগাযোগ

WhatsApp: 01979663733
Email: impexacademy24@gmail.com
Wapda Masjid Market (1st Floor), Room No. 211, 154 Motijheel C/A, Dhaka-1000